খুব জানতে ইচ্ছে করছে,
আমি, তুমি নাকি সে
আসল প্রতিবন্ধী কে?
যে ঠিকমতো সবকিছু করতে পারেনা সে'ই তো প্রতিবন্ধী।
শারীরিক-মানসিক সর্বদিক থেকে পূর্ণতার পরও কেন আমি, তুমি কিছু করতে পারিনা তার জন্যে? তবে কি আমি, তুমি'ই সবচেয়ে বড় প্রতিবন্ধী নই? তবে কেন তাকে প্রতিবন্ধী বলি?
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবারের মতো এবারো প্রতিবন্ধীদের জন্য প্রতিশ্রুতির ডালা সাজিয়ে পালন করা হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস।
আজকের এই দিনে সকল প্রতিবন্ধীদের জন্যে দোয়া করি তারা যেন সুস্থ- স্বাভাবিক দের এ জগতে সকল প্রতিবন্ধকতাকে জয় করে সভ্য সমাজ প্রতিষ্ঠায় অপ্রতিদ্বন্দ্বী থেকে প্রতিনিধিত্ব করতে পারে।
03 December, 2016