Thursday, October 5, 2017

বিশ্ব শিক্ষক দিবস ও কিছু কথা

আজ বিশ্ব শিক্ষক দিবস। পৃথিবীর সকল শিক্ষককে   সালাম ও শ্রদ্ধা জানিয়ে শিক্ষক-শিক্ষকতা ও সরকারি নিয়ম নীতি নিয়ে কিছু কথা।
ছোট বেলা থেকেই শুনে আসছি 'শিক্ষাই জাতির মেরুদণ্ড ' এবং'শিক্ষকরা জাতি গড়ার কারিগর'।
ফরাসি সম্রাট ও দার্শনিক নেপোলিয়ন বলেছেন "আমাকে একটি শিক্ষিত মা দাও,আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব।
এখানে আমার কিছু প্রশ্ন!
#আমরা যারা শিক্ষকতা পেশায় আসছি তারা কি তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত?
তারা কি শুধুই উপার্জন বা জীবিকার জন্য শিক্ষকতা করছেন?
#মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী,
আপনাদের কাছে জানতে চাই, শিক্ষকরা যদি জাতির কারিগর হয় তবে শিক্ষকদের জন্য জাতির কর্ণধার হিসেবে আপনাদের করনীয় কী??????
একজন শিক্ষক সমাজের আদর্শ ব্যক্তি। তার জীবনধারা হবে আদর্শিক। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ শিক্ষক এর জীবনধারণ অত্যন্ত নিম্নমানের।আর বাকী যারা আছেন তারা শিক্ষকতার পরিচয় দেয়না।একজন শিক্ষক যদি বাড়তি উপার্জনের কথা ভাবেন তাহলে সে নিশ্চয় তার দায়িত্ব ও কর্তব্য থেকে দূরে আছেন।আর এর জন্য আপনারাই দায়ী। বিশ্বের অনেক দেশেই শিক্ষকরা মডেল। হয়তো আপনারা ভুলেই গেছেন যে,শিক্ষকতা একটি মহান পেশা। তাই আজ আমরাও ভুলে যাচ্ছি, তাই জাতি আজ পক্ষাঘাতগ্রস্ত।
 

No comments:

Post a Comment